ভেজাল ওষুধ তৈরি করায় সাজা
ভেজাল ওষুধ তৈরি করার অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীতে এক কারখানার মালিককে দুই বছরের সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
তার নাম মো. বুলবুল আহম্মেল (৪৬)। তিনি ‘পদ্মা হোমিও ল্যাবরেটরির’ মালিক বলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত যাত্রাবাড়ীর কাজীরগাঁও ‘পদ্মা হোমিও হলে’ র্যাবে-১০ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
“ওই কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, কোনো প্রকার কেমিস্ট বা ফার্মাসিস্ট ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এসব মানহীন ওষুধ তৈরি করা হচ্ছিল। তাদের কোনো লাইসেন্সও ছিল না।”
নকল ওষুধ তৈরি করার অপরাধে বুলবুলকে দুই বছরের কারাদণ্ডের সঙ্গে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে, জরিমানা অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও দুই মাস কারাভোগস করতে হবে।
একই সময় ‘হারবাল ল্যাবরেটরিজ’ নামে আরেক কারখানায় অভিযান চালিয়ে ওই কারাখানার ব্যবস্থাপক নির্মল বর্মনকে (৬২) ভেজাল ওষুধ তৈরির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
