২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারী থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

রাজধানীর ওয়ারীতে এক বাসায় অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 10:24 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বলেন, সোমবার ভোররাতে ওয়ারী থানার এলাকার টিকাটুলির ১৩/এ-২ নম্বরের এক বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাবের দাবি, ওই বাসায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন থাকতেন। র‌্যাবের অভিযানের খবর পেয়ে সে পালিয়ে যায়।