প্রাইভেটকারে হামলা চালিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
গাজীপুরের বাইমাইল এলাকায় একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে এ ঘটনা সময় প্রাইভেটকারের দুই আরোহী আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, কালিয়াকৈর উপজেলার রতনপুর গ্রামের কামাল হোসেন নামের এক ব্যাবসায়ীসকালে ইসলামী ব্যাংকের গাজীপুর চান্দনা চৌরাস্তা শাখা থেকে চেকের মাধ্যমে ১০ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে যাওয়ার সময় বাইমাইল এলাকায় তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় ছিনতাইকারী গাড়ির গতি রোধ করে গ্লাস ভেঙে টাকা ছিনিয়ে নেয়।
এ সময় বাঁধা দিতে গেলে কামালের সঙ্গে থাকা দুজনকে পিটিয়ে আহত করে ছিনতাইকারীরা।
ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে বলেও জানান এসআই মোবারক।
