২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌনে ৪ কোটি টাকার সোনাসহ দুই নারী আটক

হজরত শাহজালাল বিমানবন্দরে প্রায় পৌনে চার কোটি টাকার সোনাসহ দুই নারীকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 08:00 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

তারা হলেন- জোসনা আক্তার ও জেরিন বেগম।

ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার এসএম সোহেল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকায় আসা এই দুই নারীর কোমরের বেল্টের মধ্যে বিশেষভাবে ৬৪টি সোনার বার লুকিয়ে রাখা ছিল।”

আটক সোনার ওজন সাড়ে সাত কেজি জানিয়ে তিনি বলেন, আনুমানিক বাজার দর প্রায় পৌনে চার কোটি টাকা।

আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুল্ক কর্মকর্তা জানান।