২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাহাত হত্যা: আরও ২ আসামির জবানবন্দি

শেরপুরে স্কুলছাত্র রাহাত অপহরণ ও হত্যা মামলার আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 07:57 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, সোমবার বিকালে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

এরা হলেন- রাহাতের খালু আব্দুল লতিফ (২২) ও ইমরান হাসান (২১)।

এ নিয়ে এ মামলায় চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

ওসি জানান, গত ২ অগাস্ট বিকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রাহাত। পরে তার বাবার কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন তার বাবা।
মামলার পর রাহাতের খালু আব্দুল লতিফসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যানুসারে শনিবার দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্ক সংলগ্ন মাজার পাহাড় থেকে রাহাতের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।