২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ অগাস্ট স্মরণে আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা করেছে আওয়ামী আইনজীবী পরিষদ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 11:06 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই আলোচনা সভায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বক্তব্য রাখেন।

শিরিন শারমিন বলেন, “বঙ্গবন্ধু তার আদর্শে অবিচল ছিলেন। অন্যায়ের কাছে মাথা নত করেননি, আপস করেননি। বঙ্গবন্ধু বাঙালিকে দিয়েছেন আত্মপরিচয়।”

সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল। একাত্তরের ঘাতকেরা পরাজয়ের প্রতিশোধ নিতে ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।”

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর যারা উল্লাস করেছিল তারা এখনও এই দেশেই আছে। তারা নানা চক্রান্তে লিপ্ত। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

আওয়ামী আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখার এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নূরুল ইসলাম সুজন, সঞ্চালনায় ছিলেন সৈয়দ মামুন মাহবুব।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিন, আইনজীবী জেড আই খান পান্না, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম ও মোমতাজ উদ্দিন আহম্মদ মেহেদী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজিবুল্লাহ হিরু।