২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি উত্তীর্ণদের ছাত্রলীগের অভিনন্দন

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 09:44 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার ফল প্রকাশের পর এক বিবৃতিতে অভিনন্দন জানান ছাত্র সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

কৃতি শিক্ষার্থীদের শিগগিরই ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, “বিএনপি-জামায়াত জোট কর্তৃক পরিচালিত হরতাল, পেট্রোল বোমা ও অগ্নি-সন্ত্রাসকে উপেক্ষা করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করাতে পরীক্ষা কেন্দ্রের সামনে বাংলাদেশ ছাত্রলীগ ভ্যানগার্ডের ভূমিকায় ছিল।

“তারপরও বিএনপি-জামায়াত জোট কর্তৃক সৃষ্ট নৈরাজকর পরিস্থিতির জন্য যে সকল শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি কিংবা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি সমবেদনা রইল।”