২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নছিমনের ধাক্কায় নিহত ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নছিমনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 07:46 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

রোববার উপজেলা সদরের পাটগাতী চৌরঙ্গীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহামুদুল হক।

নিহত মেজবাহ উদ্দিন শেখ (৫০) উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামের মৃত কাসেম শেখের ছেলে।

ওসি বলেন, রাস্তা পার হওয়া সময় একটি নছিমন মেজবাহকে ধাক্কা দিলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।