বিএনপি-জামায়াতের ৫ শ নেতাকর্মী আ. লীগে
খুলনার কয়রা উপজেলায় বিএনপি-জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
এ উপলক্ষে রোববার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কয়রা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জিয়াদ আলী সরদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৫৩০ জন জামায়াত-বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন।
কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসীন রেজা একথা নিশ্চিত করেছেন।
জামায়াতের কর্মী-সমর্থকরা আওয়ামী লীগে যোগদান করলে দলের ভাবমূর্তি নষ্ট হবে কি না জানতে চাইলে মোহসীন রেজা বলেন, যারা যোগদান করেছেন তারা জামায়াতে ইসলামীর কোনো পদ পদবীধারী নেতা নন।
তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না বলে তিনি মনে করেন।
