বাউল চাঁন বয়াতি আর নেই
জামালপুরের বাউল সঙ্গীত শিল্পী চাঁন বয়াতি আর নেই।
রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শিল্পীর ছেলে লাভলু মিয়া জানান, তার বাবা এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার সকাল ১০টায় মেলান্দহ উপজেলার মধ্যপাড়া চরপলিশা গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাউল চাঁন বয়াতির স্ত্রী, এক ছেলে, চার মেয়ে রয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
লাভলু মিয়া আরও জানান, আশির দশকে তার বাবা পারিবারিক জমি সংক্রান্ত একটি মিথ্যা মামলায় জামালপুর জেলা কারাগারে বন্দিবস্থায় ‘আমার জেল হবে না ফাঁসি হবে গো, দুলু উকিল কইলোনা। ম্যাজিস্ট্রেট শামছুল হক আমায় জামিন দিলনা’-এই জারি গানটির স্রষ্টা। এই গান গেয়ে তিনি বাউল শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন।
