২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে নূর হোসেনের ভাগ্নে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার দুপুরে নয়া আটির মুক্তিনগর এলাকা থেকে ফয়সালকে (২৫) গ্রেপ্তার করে। ফয়সাল আদর্শনগর এলাকার শাহ আলম ওরফে জামাই আলমের ছেলে।

তিনি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্নে বলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আজহারুল ইসলাম জানিয়েছেন।

ওই তরুণীর পরিবার জানায়, গত কয়েকদিন ধরেই ফয়সাল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তাতে রাজি না হওয়ায় শুক্রবার রাতে ফয়সাল তার সহযোগী ফাহিম, প্রান্ত ও রাসেলসহ কয়েকজনকে নিয়ে ওই তরুণীর বাড়িতে গিয়ে তার মাকে পাশের ঘরে আটকে রাখে এবং ফয়সাল মেয়েটিকে ধর্ষণ করে।

ওই ধর্ষণের ঘটনাটি ভিডিও করা হয় বলেও জানান তার স্বজনরা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফতউল্ল্যাহ জানান, ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ওই তরুণীর একটি বিউটি পার্লার রয়েছে বলেও তিনি জানান।