২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বাড়ল

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমানের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 06:31 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় ফজলুর রহমানের চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করেছে।

হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ফজলুর রাহমান ২০১৩ সালের ১০ জুলাই প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান। ২০১৪ সালের ২১ মে তার চুক্তির মেয়াদ এক দফা বাড়ানো হয়েছিল।