২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ক্যাডেট কলেজের সবাই পাস

দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছে ৫৯৫ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 06:18 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার ৬০৫ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন।

মির্জাপুর, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, পাবনা, কুমিল্লা এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪২ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন।

 

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন।

ময়মনসিংহ ক্যাডেট কলেজ থেকে ৪৮ জনের মধ্যে ৪২, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫১ জনের মধ্যে ৫০ জন জিপিএ-৫ পেয়েছেন।