২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে  মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় মানবপাচার মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার ভোরে  উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান।

গ্রেপ্তার মোহাম্মদ শাহজাহান উখিয়ার সোনারপাড়া গ্রামের শামশুল আলমের ছেলে।

শাহজাহানের বিরূদ্ধে উখিয়া থানায় মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে বলে জানান ওসি।

ওসি জানান, মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে শাহজাহানে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরেছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার হয়।

মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে শাহজাহানকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এদিকে শনিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচির আজুগড়া এলাকা থেকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগে আব্দুল করিম (৬২) নামে একজনকে আটক করে পুলিশ।

বেলকুচি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ওই এলাকার হাবিবসহ ছয়জনকে মালয়েশিয়ায় পাচারের পর তারা নিঁখোজ হন।

ওই ঘটনায় ২৯ জুন আব্দুল করিমকে আসামি করে আদালতে মামলা করেন হাবিরের বাবা আব্দুল হামিদ, বলেন এসআই আমিরুল।