২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে পাসের হার ৮৯.৮৩%

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর দেশের বাইরের পাঁচটি কেন্দ্রে পাসের হার ৮৯ দশমিক ৮৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 05:56 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

বিদেশের সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৩৬ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেন।

এদের মধ্যে থেকে উত্তীর্ণ হয়েছেন ২১২ জন। অকৃতকার্য হয়েছেন ২৪ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।

রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

এবার পাসের ৬৯ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪২ হাজার ৮৯৪ জন।