২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে কারগারে পাঠানো হয় বলে জানান জলঢাকা থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা।

গ্রেপ্তার আশরাফুল আলম (২০) উপজেলার শিমুলবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।

এসআই গোলাম মোস্তফা বলেন, “শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে নিজ বাড়িতে থাকা সেচ পাম্পের ঘরে নিয়ে ধর্ষণ করে আশরাফুল।

“এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আশরাফুল পালিয়ে যায়। পরে শিশুটি উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”

এ ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদী হয়ে আশরাফুলকে আসামি করে মামলার করেন। শনিবার রাতে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই।