২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাঘের চামড়াসহ আটক ৭

খুলনায় তিনটি বাঘের চামড়াসহ সাত জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন নারী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 05:23 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

রোববার ভোরে কয়রা উপজেলার চরামুখ থেকে তাদের আটক করা হয় বলে জানান কয়রা থানার ওসি হরেন্দ্র নাথ সরকার।

আটককৃতদের মধ্যে রয়েছেন ওই এলাকার আব্দুল গাজীর ছেলে শফিকুল ইসলাম গাজী, সিদ্দিক সানা, আনসার আলী সানা, মামুন গাজী, মজিদ গাজী ও বাপ্পী।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরামুখ এলাকায় অভিযান চালিয়ে  শফিকুলের ঘর থেকে চামড়া তিনটি উদ্ধার ও তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে বাকিদের আটক করা হয় বলে জানান তিনি।

গত শুক্রবার নগরীর নতুন বাজার লঞ্চঘাট থেকে রয়েল বেঙ্গল টাইগারের ৬৯টি হাড়সহ দুজনকে আটকের পর পুলিশ এ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।