২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পাসের হার ৭০.০৬ %

এসএসসির মতো এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ কমেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 03:57 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

এই বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৭০ দশমিক ০৬ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩১৯ জন। এর মধ্যে ছাত্র ৬৬০ ও ছাত্রী ৬৫৯ জন।

গতবছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ২২৫ জন।

রোববার বেলা ১১টায় ফলাফলের পরিসংখ্যান জানান বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মোতালেব হাওলাদার।

তিনি জানান, এবছর ৫৫ হাজার ৮০৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৯৭ জন, যা গত বছরের চেয়ে ১ দশমিক ৬৯ শতাংশ কম।

গতবছর পাসের হার ছিল ৭১ দশমিক ৭৫ শতাংশ।

এবছর ছেলেরা জিপিএ-৫ বেশি পেলেও পাসের হারে মেয়েরা এগিয়ে।

মেয়েরা পাস করেছেন ২০ হাজার ১১৯ জন। পাসের হার ৭৩ দশমিক ১৬ শতাংশ। ছেলেরা পাস করেছেন ১৮ হাজার ৯৭৮ জন। পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ।

বিভাগে প্রথম বরিশাল

বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে পাসের হারে প্রথম হয়েছে বরিশাল জেলা।

এরপর পর্যায়ক্রমে রয়েছে ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পটুয়াখালী।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মোতালেব হাওলাদার জানান, বরিশাল জেলায় ২০ হাজার ৭৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ১৫৯ জন। পাসের হার ৭২ দশমিক ৯৪ শতাংশ।

ঝালকাঠী জেলার ৪ হাজার ৩২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩ হাজার ১২৯ জন। পাসের হার ৭২ দশমিক ৪১ শতাংশ।

Image
আশানুরূপ ফল পেয়ে দুই শিক্ষার্থীর কান্না

আশানুরূপ ফল পেয়ে দুই শিক্ষার্থীর কান্না

পিরোজপুর জেলায় পাস করেছেন ৫ হাজার ৫২১ জন। এই জেলায় পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার ৭৫১ জন। পাসের হার ৭১ দশমিক ২৩ শতাংশ।

বরগুনা জেলায় পাস করেছেন ৩ হাজার ৭৯০ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী। পাসের হার ৬৯ দশমিক ৪৩ শতাংশ।

ভোলায় পাসের হার ৬৯ দশমিক ৩৫ শতাংশ। ৭ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী মধ্যে পাস করেছেন ৫ হাজার ১২৬ জন।

পটুয়াখালীতে পাসের হার ৬৩ দশমিক ০৯ শতাংশ। এই জেলায় পরীক্ষার্থী ছিলেন ১০ হাজার ১০০ জন। পাস করেছেন ৬ হাজার ৩৭২ জন।

বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাঁচটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী পাস করেছেন।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ, জগদীশ স্বারস্বত বালিকা বিদ্যালয় ও কলেজ, পটুয়াখালীর গলাচিপা পানপট্টি কলেজ, পিরোজপুরের নাজিরপুর শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়, এবং নেছারাবাদ শেহাঙ্গল স্কুল অ্যান্ড কলেজ।

একই সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউই পাস করতে পারেননি।

শতভাগ অকৃতকার‌্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বরগুনার বেতাগী চাঁদখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পাথরঘাটা কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পটুয়াখালীর দুমকি নাসিমা কেরামত আলী মহিলা কলেজ, মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ, এবং ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।