২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মালিবাগে বাসধাক্কায় পোশাককর্মী নিহত

রাজধানীর মালিবাগে বাসের ধাক্কায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্র্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 11:11 AM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার সকাল সাড়ে ৭টার দিকে মালিবাগ আবুল হোটেলের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে রমনা থানার এসআই মো. মহিউদ্দিন জানান।

নিহত সাজেদা বেগম সবুজবাগ এলাকার ‘হায়াত গার্মেন্টেসে’ কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যবয়সী ওই নারী রাস্তা পার হওয়ার সময় উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসা তাকে ধাক্কা দেয়।

অন্য পথচারীরা দ্রুত তাবে পাশের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক সাজেদাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ পথচারীরা বাস চালকের সহকারীকে ধরে পুলিশে দেয়। তবে চালক পালিয়ে যায়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই মহিউদ্দিন জানান।