নড়াইলে অস্ত্রসহ জামায়াত নেতা গ্রেপ্তার
নড়াইলে নাশকতার মামলার আসামি জামায়াতে ইসলামীর এক নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. আলমগীর হোসেন (৪৫) জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।
লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শনিবার বিকালে নড়াইলের লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি লুৎফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীরকে ওয়ান স্যুটার গানসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
সদর থানায় তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
