২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়ায় রো রো ফেরি চলাচল বন্ধ

নাব্যতা সংকটে পদ্মার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 06:26 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার চন্দ্র শেখর রায় জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রো রো ফেরির চলাচলের জন্য কমপক্ষে পানির সাড়ে ৭ ফুট গভীরতা প্রয়োজন। কিন্তু লৌহজং টার্নিংয়ে মাত্র সাড়ে ৫ ফুট গভীর পানি রয়েছে। এতে রো রো ফেরিগুলো ওই পয়েন্টে গিয়ে ডুবোচরে আটকে যাচ্ছে। এ কারণে শনিবার সকাল থেকে রো রো ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।

চন্দ্র শেখর রায় আরও জানান, মধ্যম আকৃতির কুসুম কলি, ক্যামেলিয়াসহ কে-টাইপ ৫টি ফেরি চলাচল। এসব ফেরির ধারণ ক্ষমতা কম হওয়ায় পর্যাপ্ত যানবাহন পারাপার করতে পারছে না। ফলে ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে।

শিমুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই ইউনুছ আলী জানান বলেন, রো রো ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় অসংখ্য যানবাহন।