২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চাঁদপুর-লাকসাম রেলপথে ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 06:07 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনুমানিক ১৪ বছর বয়সী নিহত কিশোরের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তার পরণে ছিল আকাশি রংয়ের জিন্টস প্যান্ট ও লাল টি শার্ট।

শাহরাস্তি মডেল থানার এসআই সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ট্রেনটির ছাদে ছিল ওই কিশোর।

“ট্রেনটি উয়ারুক বাজার রেলক্রসিং এলাকায় পৌঁছালে মোবাইল অপারেটর রবির ইন্টারনেট ক্যাবলের সঙ্গে বেঁধে গিয়ে কিশোরটি ট্রেনের নিচে পড়ে গেলে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁদপুর জিআরপি থানার ওসি ওসমান গনি পাঠান জানান, ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।