২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনীতে অস্ত্রসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 04:24 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শনিবার সদর উপজেলার মধুয়াই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন।

গ্রেপ্তার মো. মাঈন উদ্দিন (২৫) উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মেজর মোজাম্মেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধুয়াই গ্রামে মাঈনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় মামলা করে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।