হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু
হবিগঞ্জ কারাগারে দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে তার মৃত্যু হয় বলে হবিগঞ্জের জেলার শামীম রহমান জানিয়েছেন।
মৃত নূর আলম (৪০) মাধবপুর উপজেলার জয়নগর গ্রামের আব্দুল হকের ছেলে।
তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানান জেলার।
কারা কর্মকর্তা শামীম বলেন, সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে নূর আলমকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুপুরে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
