২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গৃহবধূর গলিত লাশ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি বিল থেকে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 02:21 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

শনিবার সকালে লাশটি ময়নতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম।

নিহত শিখা বালা (৩০) উপজেলার রাউতপাড়ার সাধন বালার স্ত্রী।

এ ঘটনায় আটক করা হয়েছে সাধন বালাকে।

এসআই আবু নাঈম বলেন, গত মঙ্গলবার থেকে ওই গৃহবধূকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনার পর থেকে সাধনও পলাতক ছিল। পরে সাধনকে খুলনা থেকে আটক করার পর স্ত্রীকে হত্যার পর বিলে লাশ ফেলে দেওয়ার কথা স্বীকার করে।

“তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে উপজেলার রাউতপাড়া  বিল থেকে শিখার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।”