২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 01:30 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

শনিবার উপজেলার কংশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আলাউদ্দিন সিকদার (৩৫)  উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের মৃত সউদ সিকদারের ছেলে।

আহতদের মধ্যে চার জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী লোকাল বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে তা রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন সিকদার নিহত হন।