ঢাকায় বিজেপি মুখপাত্রের অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট
রাজধানীর রমনা কালী মন্দিরে একটি আলোচনা সভা শুরু হতে না হতেই দুইবার বিদ্যুৎ গেছে, যেখানে প্রধান অতিথি হিসাবে মঞ্চে ছিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র বিজয় শঙ্কর শাস্ত্রী।
শুক্রবার বেলা সাড়ে ৩টার পর শুরু হওয়া ওই অনুষ্ঠানে এই বিদ্যুৎ বিভ্রাটকে ‘স্যাবোটাজ’ হিসাবে দেখছে রমনা কালী মন্দির কর্তৃপক্ষ।
দ্বিতীয়বার বিদ্যুৎ যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর জেনারেটরের মাধ্যমে মাইক্রোফোন ও মঞ্চের একটি ফ্যান চালু করা হয়।
বিজেপির মুখপাত্র বিজয় শঙ্কর শাস্ত্রী, ইউটিউব ভিডিও থেকে নেওয়া ছবি
পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যদিন এখানে বিদ্যুৎ যায় না। এখানে অন্তত দুটি লাইন আছে। কিন্তু আজ সকাল থেকে পাঁচবার বিদ্যুৎ গিয়েছে। এটাকে আমি স্যাবোটাজ মনে করছি।
“অনুষ্ঠানের কথা আমি বিজয়নগর বিদ্যুৎ অফিসে জানিয়েছি। আমাদের সভাপতি সাবেক ডিআইজি সত্যরঞ্জন বাড়ই, তিনি বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু এরপরও এই সমস্যার মানে কী?”
