২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মহাসড়কে ডিভাইডার নির্মাণ শুরু

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির পর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের চারটি এলাকায় রোড ডিভাইডার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 08:12 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

শুক্রবার সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ এ প্রকল্পের উদ্বোধন করেন।

কবির আহম্মেদ জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সয়দাবাদ, মূলিবাড়ি, কোণবাড়ি ও নলকায় ১০ কোটি টাকা ব্যয়ে চারটি রোড ডিভাইডার নির্মাণ করা হবে।

তিনি বলেন, সম্প্রতি এ মহাসড়কে দুর্ঘটনা বেড়ে গেছে। এ অবস্থায় ২১ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই এলাকা পরিদর্শন করেন ও দুর্ঘটনা বন্ধে আগামী কোরবানি ঈদের আগেই এ এলাকাগুলোতে রোড ডিভাইডার নির্মাণের প্রতিশ্রুতি দেন।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসাইন লিমিটেডের নির্বাহী পরিচালক জহুরুল ইসলামসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।