২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় যুবক খুন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 04:05 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শুক্রবার উলুয়াটি গ্রামে একটি ধানের বীজতলায় লাশটি পাওয়া যায় বলে জানান কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন। 

নিহত রুবেল মিয়া (২০) ওই এলাকার হাসিম উদ্দিনের ছেলে।

রুবেলের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও রাতের খাবার শেষে বাড়ির আশপাশে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলেন রুবেল। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।

সকালে এলাকাবাসী ধানের বীজতলায় রুবেলের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় বলে জানান তিনি।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রুবেলের গলা কেটে হত্যার পর লাশ ফেলে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।