নবগঙ্গা নদীতে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার
নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক বৃদ্ধার লাশ একদিন পর পাওয়া গেছে।
শুক্রবার ঝিনাইদহ সদরে আরাপপুর এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খরব দেয় বলে জানান ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল।
মৃত কোমেলা খাতুনের (৭৫) বাড়ি উপজেলার খাজুরা গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে এএসপি গোপিনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার খাজুরা গ্রামের পাশের ওই নদীতে গোসল করতে নেমে কোমেলা প্রবল স্ত্রোতে ভেসে যান।
“শুক্রবার সকালে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে লাশটি পাওয়া যায়।”
লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
