২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কভার্ডভ্যান ও ট্রাকের ধাক্কায় এক নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 03:26 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান।

নিহতরা হলেন-রূপগঞ্জের নোয়াপাড়ার বাতেন (৩৫) ও সোনারগাঁওয়ের নাওভিটার নান্নু মিয়ার মেয়ে তাসলিমা (২৮)।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুই মোটরসাইকেল আরোহী মদনপুর যাচ্ছিলেন। মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের ললাটি এলাকায় একটি কভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন।

“ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে চাপা পড়লে ঘটনাস্থলে  দুজনেরই মৃত্যু হয়।”

কভার্ডভ্যান ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। চালকরা পালিয়ে গেছে।

লাশ দুটি নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এআই সাইফুল।