শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তালিকা প্রকাশ করেন।
তিনি বলেন, “২২টি মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, অটো টেম্পো এবং অযান্ত্রিক যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে এবং মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বিধানে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এসব জাতীয় মহাসড়ক ছাড়া অন্য আঞ্চলিক সড়ক বা জেলা সড়কে অটোরিকশা চলাচলে বাধা নেই বলে জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের প্রধান মহাসড়কগুলোতে ধীরগতির গাড়ি চলাচলের জন্য আগামী বছর থেকে বাইলেন নির্মাণের কাজ শুরু হবে বলেও মতবিনিময়ে জানান মন্ত্রী।
অটোরিকশা, টেম্পোসহ কম গতির তিন চাকার যানবাহনকে মহাসড়কে দুর্ঘটনার জন্য দায়ী করে গত ১ অগাস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে সরকার।
এতে গত কয়েক দিনে মহাসড়কে দুর্ঘটনা অনেকাংশে কমেছে বলেও দাবি করেছেন মন্ত্রী।
দেশের আড়াই লাখ কিলোমিটার জাতীয়, আঞ্চলিক, জেলা ও গ্রামীণ সড়ক রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সড়ক-মহাসড়কের পরিমাণ ২১ হাজার কিলোমিটার। আর জাতীয় মহাসড়ক রয়েছে প্রায় ৩ হাজার কিলোমিটার।

যেসব মহাসড়কে বন্ধ তিন চাকার যান

এন-১: কাচপুর সেতু থেকে মদনপুর-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম-রামু (কক্সবাজার)

এন ২: কাচপুর সেতু-ঢাকা-ভেলানগর (নরসিংদী)-ভৈরব-সরাইল-মাধবপুর-মিরপুর-শেরপুর-সিলেট বাইপাস

এন ৩: জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ বাইপাস পয়েন্ট

এন ৪: জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-জামালপুর

এন ৫: আমিনবাজার সেতু ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া ঘাট-খয়ের চর ঘাট-কাশিনাথপুর-হাটিকুমরুল-বগুড়া বাইপাস-রংপুর বাইপাস-সৈয়দপুর বাইপাস-দশমাইল (দিনাজপুর)-ঠাকুরগাঁও-পঞ্চগড়-বাংলাবান্ধা

এন ৬: কাশিনাথপুর (পাবনা)-পাবনা বাইপাস-দাশুরিয়া-নাটোর বাইপাস-রাজশাহী বাইপাস-নবাবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদিঘী স্থল বন্দর

এন ৭: দৌলতদিয়া-ফরিদপুর (রাজবাড়ি মোড়)-মাগুরা-ঝিনাইদহ বাইপাস-যশোর বাইপাস-খুলনা সিটি বাইপাস-মংলা এন ৮: তেগোরিয়া মোড় (ঢাকা)-মাওয়া-কাওরাকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী

এন ১০২: ময়নামতি (কুমিল্লা)-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস-সরাইল

এন ১০৫: মদনপুর-ভুলতা-মীরের বাজার-বোগড়া-কড্ডা (ঢাকা বাইপাস)

এন ৪০৫: এলেঙ্গা-নলকা-হাটিকুমরুল

এন ৫০২: বগুড়া-নাটোর

এন ৫০৬: রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম

এন ৫০৭: হাটিকুমরুল-বনপাড়া

এন ৫০৯: বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী

এন ৫৪০: নবীনগর-ইপিজেড-চন্দ্রা

এন ৭০২: যশোর-মাগুরা

এন ৭০৪: ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশুরিয়া

এন ৭০৬: চাঁষড়া মোড় (যশোর)-বেনাপোল

এন ৮০৪ ও ৮০৮: ভাঙ্গা-ফরিদপুর বাইপাস-রাজবাড়ি মোড়

এন ৮০৫: ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লার হাট-ফকির হাট-নোয়াপাড়া

এন ৮০৬: ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর।

bdnews24