২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ফাঁসির আসামির গুলিবিদ্ধ লাশ

নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 11:31 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার মহিত খোলা গ্রামে মৃতদেহটি পাওয়া যায় বলে জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।

মৃত মো. মানিক (৩৪) বেগমগঞ্জ উপজেলার দহরপাড়া গ্রামের গোলাম রহমানের ছেলে ও স্থানীয় মানিক বাহিনী প্রধান বলে জানিয়েছে পুলিশ।

এস এম আশরাফুজ্জামান বলেন, রাত সাড়ে ৯টার দিকে মহিত খোলা গ্রামের একটি সড়কের পাশে মানিকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

“মানিক নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী প্রীতি নাথ সীমা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।”

নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানান তিনি।