গণভবনে বঙ্গবন্ধু ট্রাস্টের বৈঠক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ বৈঠক গণভবনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে এবং বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার বিষয়েও আলোচনা হয়েছে।
ট্রাস্টের সব সদস্যই বৈঠকে উপস্থিত ছিলেন।
পরে মধুমতি ব্যাংকের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে এক কোটি টাকা দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির।
