চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের পাঠানটুলি এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকা থেকে নাসু মিয়া (৪৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা যাওয়ার জন্য আনোয়ারা থেকে পাঠানটুলি আসে।”
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর শরীর তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া যায়।
