২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই নারী গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 09:39 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

এরা হলেন- মোসাম্মত রুবি ও মোসাম্মত সালমা।

উত্তর গোড়ানের ২২৮ নম্বর বাসা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

তিনি বলেন, খিলগাঁও থানা এলাকার ব্যবসায়ী মনির হোসেনের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা রিমান্ডে আছেন।

“গ্রেপ্তাররা নিজেদের গোয়েন্দা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সোর্স পরিচয় দিয়ে মনির হোসেনের কাছ থেকে অর্ধ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।”

খলিল নামে আরেকজন এই ‘চক্রের মূল হোতা’ বলে মনিরের অভিযোগ বলে জানান ওসি মোস্তাফিজুর। 

খলিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।