প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়ে প্রতারণায় আটক ১
প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়ে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সরকার সাইফুল ইসলাম সোহাগ (২৯) ।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার উত্তর গোরানের ৩২২/৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”
গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাত পারেনি পুলিশ।
