জাতীয় শোক দিবসে জন্মদিন না করতে খালেদার প্রতি আহ্বান
জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ২৫১ জন সংস্কৃতিকর্মী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ১৫ অগাস্ট বাঙালি জাতি শ্রদ্ধার সঙ্গে জাতীয় শোক দিবস পালন করবে।
“মুক্তিযুদ্ধের স্বপক্ষের কোনো শক্তি ও যারা বাংলাদেশের স্বাধীনতাকে মনে প্রাণে বিশ্বাস করেন তারা এই দিনটিতে কোনো আনন্দ-উৎসব করতে পারেন না।”
বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের শিগগির দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরেরও দাবি জানানো হয় বিবৃতিতে।
সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, ইনামূল হক, পীযুষ বন্দোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, তারানা হালিম, আলী জাকের, ফেরদৌসী মজুমদার, চিত্রনায়ক রাজ্জাক ও আলমগীর, চিত্রনায়িকা দিতি ও নতুন, রোকেয়া প্রাচী, কবি হালিম আজাদ ও নাসির আহমেদ, লিয়াকত আলী লাকী, কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, লাকী ইনাম, তানিয়া আহমেদ, শমী কায়সার, নিমা রহমান, রওশন আরা, মনিরা ইউসুফ মেমী, চিত্রলেখা গুহ, শিরীন বকুলসহ সংস্কৃতি অঙ্গন সংশ্লিষ্টরা বিবৃতিতে স্বাক্ষর করেন।
