২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিনে ইয়াবা ট্যাবলেটসহ আটক ৯

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নয়জনকে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয় বলে জানান কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ডিকসন চৌধুরী।

তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানাতে পারেনি তিনি ।

কোস্টগার্ড কর্মকর্তা ডিকসন চৌধুরী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিয়ানমার থেকে একটি মাছ ধরার ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে কোস্টগার্ডের থামার জন্য সংকেত দেয়। কিন্তু ট্রলারের লোকজন না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

“পরে টহল দল ধাওয়া দিয়ে ট্রলারটি থামায় এবং তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নয়জনকে আটক করা হয়।”

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।