২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা শুরু শুক্রবার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৪ শিক্ষাবর্ষের বিএ ও বিএসএস পরীক্ষা শুক্রবার শুরু হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 08:26 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ২৩৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১ম থেকে ৬ষ্ঠ সেমিস্টার পর্যন্ত  মোট ২ লাখ ৭৪ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

প্রতি শুক্রবার ও শনিবার সকাল ও বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর  পরীক্ষা শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।