সিলেট বোর্ডে চেয়ারম্যানের দায়িত্বে গোলাম কিবরিয়া
সিলেট শিক্ষা বোর্ডের সচিব এ এস এম গোলাম কিবরিয়াকে এই বোর্ডের চেয়ারম্যানের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে নিয়মিত চেয়ারম্যান পদায়ন না করা পর্যন্ত আর্থিক ক্ষমতাসহ তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
সিলেট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ শামীমের অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
