২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘বনদস্যুদের বন্দুকযুদ্ধ’

সুন্দরবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘বনদস্যু’ মুন্না ও জোনাব বাহিনীর মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জের স্টেশন কর্মকর্তা। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 07:35 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বুধবার গভীর রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি এলাকার পশুরখালের মুখে এ ঘটনা ঘটে বলে জানান ওই রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে তিনি জানান, পশুরখালের মুখে বনদস্যু মুন্না বাহিনী ও জোনাব বাহিনীর মধ্য আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধ হয়। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে তারা শতাধিক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।

পরে সেখানে বনপ্রহরী পাঠালেও হতাহত কাউকে পাওয়া যায়নি বলেও জানান দেলোয়ার হোসেন।

তবে, শ্যামনগর থানার ওসি এনামুল হক বন্ধুকযুদ্ধের বিষয়টি শোনেনি বলে জানান।