এক ঘণ্টার ব্যবধানে ঢাকায় রেললাইনে দুইজনের মৃত্যু
ঢাকার বনানী ও নাখালপাড়া এলাকায় এক ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় দুইজনের মৃত্যু হয়েছে।
কমলাপুর রেলওয়ে থানার এস আই রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে বনানী এবং সোয়া ৫টার দিকে নাখালপাড়ায় রেললাইনে এ ঘটনা ঘটে।
“দুজন মধ্যবয়সী পুরুষের লাশ আমরা উদ্ধার করেছি। তবে কোন ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”
মৃতদেহ দুটো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
