রাজধানীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর পল্লবীতে অসুস্থ অবস্থায় এক গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে, যিনি ধর্ষিত হয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন।
পল্লবী থানার উপপরিদর্শক মো. রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে মিরপুর ৮ নম্বর সেক্টরে একটি রিকশা থেকে অসুস্থ অবস্থায় মেয়েটিকে পুলিশ উদ্ধার করে।
“এরপর জিজ্ঞাসাবাদে মেয়েটি জানিয়েছে, মিরপুরের একটি বাসায় তাকে ধর্ষণ করা হয়েছে।”
স্থাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই রোকনুজ্জামান।
