২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 03:15 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার উপজেলার জালিয়াপাড়া এলাকায় নাফ নদীর ৩ নম্বর স্লুইস গেইট থেকে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, টেকনাফ জালিয়াপাড়া দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশ করবে এমন তথ্য পেয়ে বিজিবি একটি দল সেখানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে নাফ নদীর কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।

“পরে বিজিবি সদস্যরা পলিথিনের ব্যাগটিতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।”

উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানান এ বিজিবি কর্মকর্তা।