২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 02:58 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার উপজেলার বাজিতপুর ইউনিয়নের গঙ্গাবর্দী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভুইয়া।

নিহত সুরুজ ফকির (১৯) ওই এলাকার মোকলেছ ফকিরের ছেলে।

ওসি বলেন, সুরুজ বুধবার রাত ৯টার দিকে বাড়ির পাশের বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেন নি তিনি।ভোরে বাড়ির পাশের একটি কলাবাগানে সুরুজের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।