২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিয়ানমারের চার নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে চট্টগ্রামের বাকলিয়া থেকে মিয়ানমারের চার নাগরিককে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 02:06 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

বৃহস্পতিবার সকালে বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।

আটক হেফজুর রহমান (২৪), মো. রফিক (২৩), সাহেদ হোসাইন (২৫) ও মো. আনোয়ার (২২) মিয়ানমারের মংডুর বাসিন্দা।

ওসি মহসিন জানান, শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নামার পর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে নিজেদের তারা মিয়ানমারের নাগরিক বলে জানায়।

“মাদ্রাসায় পড়াশুনা করতে তারা তিনদিন আগে টেকনাফ হয়ে চট্টগ্রামে আসে বলে জানিয়েছে।”

চারজন আগেও বিভিন্ন সময় চট্টগ্রামে আসার কথা স্বীকার করেছে, বলেন ওসি মহসিন।