২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী থেকে প্রায় সাড়ে তিন কেজি হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 02:04 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার উপজেলার সারাংপুর ভেড়ীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সারাংপুর ভেড়ীপাড়া গ্রামের রেজাউল করিম গাড়ু ও একই গ্রামের তাজিমুল ইসলাম।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তিন কেজি ২০০ গ্রাম হেরোইনসহ রেজাউল ও তাজিমুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।