২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় নদীর পাড় ভেঙে শিশু নিখোঁজ

বরগুনার তালতলী উপজেলায় তেঁতুলবাড়িয়া গ্রামে পায়রা নদীর পাড় ভেঙ্গে সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 12:26 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফাতিমা আক্তার নামের ওই শিশু তার নানা চুন্নু চৌকিদারের (৬০) সঙ্গে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনায় পড়ে।

ফাতিমা ওই গ্রামের সিদ্দিক মালের মেয়ে। সে নলবুনিয়া গোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির  ছাত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে তালতলী থানার ওসি বাবুল আকতার জানান, চুন্নু চৌকিদার নদীতে জাল ফেলার সময় পাড় ভেঙে নাতনীসহ নদীতে পড়ে যান।

“স্থানীয়রা পরে নদীতে জাল ফেলে দিয়ে চুন্নুকে উদ্ধার করলেও ফাতেমাকে পাওয়া যায়নি।”

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা শিশুটির খোঁজ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।