২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ার এডমিরাল মাহবুবের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩১তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত নৌ প্রধানকে শ্রদ্ধা জানাবে নানা সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 12:44 AM

Updated : 22 Aug 2022, 12:58 PM

মাহবুব আলী খালেদা জিয়ার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর।

মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে ধানমন্ডিতে মাহবুবের বাসায় বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন।

সিলেটে মাহবুবের গ্রাম বিরামহীমপুরে দিনব্যাপী কোরআন খানি ও মাদ্রাসার এতিমদের খাবার পরিবেশনের কর্মসূচি নিয়েছে মাহবুব আলী স্মৃতি সংসদ। এছাড়া সিলেটে হজরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) মাজারে বিশেষ দোয়া মাহফিল হবে।

মাহবুবের মেয়ে জোবাইদা রহমান স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে রয়েছেন। সেখানেও দোয়া মাহফিল হবে।

মাহবুব আলীর স্ত্রী ইকবাল মান্দবানুর বেসরকারি সংগঠন ‘সুরভী’ নানা কর্মসূচির মাধ্যমে প্রয়াত নৌ প্রধানের প্রতি শ্রদ্ধা জানাবে।

বগুড়ায় তারেক রহমানের শ্বশুড়ের মৃত্যুবার্ষিকী পালনে স্থানীয় বিএনপিও দোয়া মাহফিলের কর্মসূচি নিয়েছে।

১৯৮৪ সালে ৬ আগস্ট মারা যান নৌ প্রধান মাহবুব।